কৃষি সময়
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের আট বিভাগীয় শহরে হবে রাবির ভর্তি পরীক্ষা

কৃষি সময় ডেস্কঃ 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা রাজশাহীসহ দেশের আট বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে প্রথমবারের মতো দেশের সব বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেয়ার উদ্যোগ নিয়েছে । এতে দূর-দূরান্তের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার ভোগান্তি অনেকটাই কমে আসবে। 

জানা গেছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি দেশের বিভাগীয় শহরগুলোয় আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছিল। বরিশাল বিভাগ বাদ পড়লেও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় বিষয়টি বিবেচনায় নেয়া হয়। ফলে প্রথমবারের মতো দেশের সব বিভাগীয় শহরে রাবির ভর্তি পরীক্ষা আয়োজিত হতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, ‘ভর্তিচ্ছুদের দুর্ভোগ লাঘবে সব বিভাগেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।’

২০২৬-২৭ শিক্ষাবর্ষে রাবির স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৮, ৯ ও ১৬ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

এবারের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ১২ নভেম্বর এবং চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও ভর্তি পরীক্ষার কেন্দ্র-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণাঞ্চলের কৃষিতে বাড়ছে মালচিং চাষাবাদ

1

রাঙ্গামাটিতে সাড়ে ৩ হাজার হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত

2

মোটরযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা বিআরটিএর

3

কাজিমের আঙিনায় দেশি বিদেশি ফলের সমাহার

4

সবজির গ্রাম মীরের বাড়ি

5

কৃষকের ৩০ শতক জমির পটল গাছ কর্তন

6

স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিস্কার

7

বিশ্ববাজারে বড়লেখার উদ

8

এক এলাকায় ২০০ কোটির মাছ বেচাকেনা

9

উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১১০৩৬৪ কৃষক- কৃষি

10

সুপার হট মরিচে চাষে কামালের সাফল্য

11

টঙ্গীর পশু-পাখির হাটে হাঁসের রাজত্ব

12

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজারের বেশি পানবরজ

13

নার্সারির গ্রাম বাসুদেবপুর

14

জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

15

দেশে শিং মাছ চাষাবাদ লাভ জনক হয়ে উঠেছে

16

৩৪ বছর ধরে গাছ লাগাচ্ছেন ইমাম

17

কুড়িগ্রামে পাট জাগ দেয়া নিয়ে বিপাকে চাষিরা

18

বেগুন ও লাউ চাষে লিটনের বাজিমাত

19

জুলাই-আগস্টে রেমিট্যান্স এলো ৬ বিলিয়ন ডলার

20