কৃষি সময়
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ভূমি নির্ধারণে ইউজিসির সমন্বয় সভা

কৃষি সময় ডেস্কঃ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উপযুক্ত ভূমি নির্ধারণে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ সহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকতা,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সম্ভাব্য স্থান নির্ধারণে স্থানীয় জনগণের প্রত্যাশা ও মতামত নিয়ে উক্ত সভায় বিস্তারিত আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করার লক্ষ্যে পূর্বনির্ধারিত নালিয়ার দোলা, ধরলা ব্রিজের পূর্বপাড় ও দাশের হাটের ছড়া এই তিনটি সম্ভাব্য স্থান নিয়ে অংশগ্রহণকারীরা নিজ নিজ মতামত ও সুপারিশ তুলে ধরেন।
সভায় জানানো হয়, ইউজিসির প্রতিনিধিদল সরেজমিনে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করে বিদ্যমান নীতিমালা ও কারিগরি বিষয় বিবেচনায় স্থায়ী ক্যাম্পাসের জন্য উপযুক্ত ভূমি নির্ধারণ করবেন। এ বিষয়ে উপস্থিত সবাই ইউজিসির সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়ার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, দ্রুত ভূমি চূড়ান্ত হলে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম এগিয়ে যাবে, যা জেলার উচ্চশিক্ষা, কৃষি গবেষণা ও আঞ্চলিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

ঈদের ছুটি শেষে নির্ধারিত সময়ে অফিসে ফিরতে কৃষি মন্ত্রণালয়ের

2

ভারতের ডিমের রাজধানী

3

বন্ধ হচ্ছে এক দিনের বাচ্চা আমদানি, পক্ষে বিপক্ষে মত

4

ভুল পরামর্শে নষ্ট ১৬ লাখ টাকার টমেটো ক্ষেত

5

আগাছানাশক প্রয়োগের পর ধান নষ্ট

6

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

7

ঘেরের অনাবাদি জমিতে তরমুজ চাষ

8

সম্ভাবনার নতুন ঠিকানা চলনবিল

9

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

10

কক্সবাজারে বন্যা পাহাড় ধ্বসে মৃত ২৫ঃ ক্ষতিগ্রস্থ কৃষি জমি

11

দেশে ক্ষুদ্র কৃষকের বার্ষিক আয় ৩৪ হাজার টাকার কম

12

ডাবের শতকোটি টাকার বাণিজ্য

13

সুন্দরবনে কাঁকড়া শিকারী ৮ জেলে আটক

14

সাগরে জাল ফেললেই লোকসান

15

বিদেশ নয়, এটা বাংলাদেশ,সমতলেই এখন সফল কমলা চাষ

16

জনবলের অভাবে প্রাণিসম্পদের সেবা ব্যহত

17

আদিবাসী নারীরা কৃষি উদ্যোক্তা হতে যাচ্ছেন

18

দেশে সারের কোন ঘাটতি নেইঃ কৃষি মন্ত্রী

19

যুগের পর যুগ যেখানে যুগলজীবনের শুরু

20