কৃষি সময়
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

কৃষি সময় ডেস্কঃ 
মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের সব বিভাগেই আজ সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর লঘুচাপের কেন্দ্র অবস্থান করায় দেশটির পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যেও বৃষ্টি হতে পারে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সোমবার (১৭ আগস্ট) সকালে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার দিনের বিভিন্ন সময়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে খুলনা বিভাগের সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা; বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও ভোলা এবং চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান ও কঙ্বাজার জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

এ দিকে সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়Ñ রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কঙ্বাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খননে ফিরল কৃষির সুদিন

1

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মন্ত্রী

2

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

3

পুকুরে পাট জাগ দিতে বিঘায় নেয়া হচ্ছে ২ হাজার টাকা

4

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প

5

কিশোরগঞ্জে সংকটে সারের দাম বাড়তি

6

লোহাগড়ায় পাহাড় কাটার অভিযোগ

7

কৃষকদের ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের আহ্বান

8

বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ক্ষতিগ্রস্ত কৃষকদের চেক

9

সাতক্ষীরায় গমের দাম বেড়েছে

10

বালু উত্তোলন ঠেকাতে মিরসরাইয়ে ৯ শ্যালো মেশিন ধ্বংস

11

মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল

12

সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা অবিলম্বে বাতিল দাবি

13

তিন দাবি দ্রুত বাস্তবায়নে বাকৃবিতে মানববন্ধন

14

বরিশাল প্রাণিসম্পদ দপ্তরের প্রকল্পে লুটপাট

15

চা বাগান থেকে দুই অজগর উদ্ধার

16

টঙ্গীর পশু-পাখির হাটে হাঁসের রাজত্ব

17

কালো ধান চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা

18

বেগুন ও লাউ চাষে লিটনের বাজিমাত

19

সিরাজগঞ্জের কাজিপুরে চড়া মাছের বাজার

20