কৃষি সময়
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীপুর থানার সামনে গরু চুরি বন্ধের দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ

কৃষি সময় ডেস্কঃ 
গাজীপুরের শ্রীপুরে গরু চুরি বেড়ে যাওয়ার প্রতিবাদে থানার সামনে কর্মসূচি পালন করেছেন বরমী ইউনিয়নের পোষাইদ গ্রামের শতাধিক বাসিন্দা।

শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর থানার থানা মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় দ্রুত চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি যাওয়া গরু উদ্ধারের দাবি জানান গ্রামবাসীরা।

গ্রামবাসীর অভিযোগ, গত এক মাসে পোষাইদ গ্রামে ৪ থেকে ৫টি চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনটি গরু চুরির ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অভিযোগ দেওয়ার ১৫ দিন পেরিয়ে গেলেও ঘটনাস্থলে তদন্তে যায়নি পুলিশ।

অভিযোগকারী আলী হোসেন, সাদির ও ইসলাম উদ্দিন জানিয়েছেন, তিনটি অভিযোগের মধ্যে একটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুলকে। একাধিকবার যোগাযোগ করেও তার সঙ্গে কথা বলা যায়নি। তিনি ঘটনাস্থলেও তদন্তে যাননি বলে অভিযোগ করেন তারা।

প্রতিবাদ কর্মসূচি শেষে গ্রামবাসীরা শ্রীপুর মডেল থানার ওসি শাহীনুর আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম জানিয়েছেন, গরু চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিমাগার ভাড়া না কমালে আলুচাষী ও ব্যবসায়ীদেও আন্দোলনের হুঁশিয়

1

বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ক্ষতিগ্রস্ত কৃষকদের চেক

2

৫০ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

3

নরসিংদীর কাকরোল চাহিদা মেটাচ্ছে সারা দেশে

4

খালের নেটপাটা অপসরন করলো স্থানীয়রা

5

গড়াই নদীতে ফেলা হচ্ছে বর্জ্য, হুমকিতে পরিবেশ

6

ভাসমান পেয়ারার বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

7

চালুর আগেই সৌর সেচের যন্ত্রাংশ চুরি

8

ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে বিএফএ’র সর্ত

9

শস্য ভান্ডারে যুক্ত হলো দু’টি হাইব্রিডসহ ছয় নতুন ধানের জাত

10

কৃষককে জিম্মি করে কৃত্রিম সংকট ও বাড়তি দামে সার বিক্রির সুযো

11

অভয়নগরে খিরা-শসা যাচ্ছে সারা দেশে

12

চড়া দামে দুধ বিক্রি করছে মিল্ক ভিটাঃ খামারি দিচ্ছেন লস

13

বন্যাপ্রাণীর রোপওয়ে নির্মাণ

14

দুই লজ্জাবতী বানর উদ্ধার

15

যে হাটে কোটি টাকার কলা বিক্রি হয়

16

সার নিয়ে হার্ডলাইনে সরকার

17

লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে সার্ক দেশগুলোর প্রশিক্ষণ শুরু

18

বর্ষণে ১৫ রোহিঙ্গার মৃত্যু

19

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

20