কৃষি সময়
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ময়লার ভাগাড় অপসারণের দাবিতে বিক্ষোভ

বগুড়া সংবাদদাতাঃ 
বগুড়া সড়কের পাশে গড়ে ওঠা ময়লার ভাগাড় দ্রুত অপসারণের দাবিতে লাঠি হাতে ও মুখে কাপড় চেপে বিক্ষোভ করেছেন স্থানীয় নারীরা। 

শনিবার জেলা সদরের ২০ নম্বর ওয়ার্ডের নারুলী এলাকায় সারিয়াকান্দি-চেলোপাড়া সড়কের নারুলী পুলিশ ফাঁড়ি সংলগ্ন ময়লার ভাগাড়ের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।
এতে নারুলী এলাকার বেশ কয়েকজন ভুক্তভোগী নারী ও স্থানীয় বাসিন্দা অংশ নেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনবহুল এলাকার সড়কের পাশে অনিয়ন্ত্রিতভাবে ময়লা-আবর্জনা ফেলায় দুর্গন্ধ, মাছি-মশার উপদ্রব ও স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন আশপাশের বাসিন্দা ও পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, ময়লার স্তূপের কারণে সড়কের একটি অংশ সংকুচিত হয়ে পড়েছে। পাশাপাশি দুর্গন্ধ ও ময়লার কারণে স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে। তারা দ্রুত ভাগাড়টি অপসারণ করে এলাকাটি পরিষ্কার করার দাবি জানান।

ভুক্তভোগী আরিফুন নাহার বলেন, এখানে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। আমাদের বাসাবাড়িতেও দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। ময়লা-আবর্জনার কারণে মাছি-মশার উপদ্রব বেড়ে গেছে। আমরা খুবই কষ্টে আছি। 

এ বিষয়ে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, ময়লা সরিয়ে নেওয়ার জন্য একটি নির্দিষ্ট জায়গা প্রয়োজন। কিন্তু আশপাশে সরকারের নিজস্ব কোনো জায়গা না থাকায় বিষয়টি কিছুটা জটিল হয়ে আছে। বর্তমানে সামনে থাকা টিএনটির একটি খালি জায়গা নিয়ে আলোচনা চলছে। সেখানে ছোট একটি ঘর তৈরি করে ময়লা রাখার পর সেখান থেকে ট্রাকে করে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত

1

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

2

পানিপ্রবাহ আটকে ভেশালে জালে মাছের বংশ ধ্বংস

3

কৃষিপণ্য রপ্তানি করা সরকারের মূল টার্গেট: কৃষিমন্ত্রী

4

বিষ দিয়ে পুকুরের ৩৫ লাখ টাকার মাছ নিধন

5

হাওরে গোখাদ্যের সংকটে খামারীরা

6

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি

7

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

8

কাপাসিয়ায় গরু চুরির হিড়িক

9

৫ একর বনভূমি উদ্ধার

10

আউশের ভাল ফলনেও ক্ষতিগ্রস্থ কৃষক

11

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর : কী মধু প্রশাসন শাখায়?

12

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

13

ফসল আর সবজি চাষে লাভবান কৃষকেরা

14

শেরপুরের গারো পাহাড়ের ২৫ হাজার গাছ উধাও

15

সুন্দরবনে প্রাণ ফিরছে জীববৈচিত্র্যে

16

পদ্মার পানিতে ডুবে ক্ষতির মুখে কৃষক

17

দিনাজপুরে এক হাটে প্রতিদিন কোটি টাকার আম বিক্রি

18

জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

19

সুনামগঞ্জে হাঁস-মাছ-গরু চাষাবাদে কৃষকদের ভাগ্য বদলাচ্ছে

20