কৃষি সময়
প্রকাশ : Sep 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

পতিত জমিতে সবজি চাষে মতিনের সফলতা

মৌলভীবাজার সংবাদদাতাঃ 
অনাবাদী পতিত জমিতে সবজি চাষাবাদ করে সফলতা পেয়েছেন আব্দুল মতিন নামে এক চাষী। অনাবাদী জমিতে শাকসবজি ও ফলমূল ফলিয়ে বছরে লাখ টাকা বাড়তি আয় করছেন তিনি। মৌলভীবাজারের জুড়ী উপজেলার দক্ষিণ জাঙ্গিরাই এলাকার চাষী এবং ব্যবসায়ী। 

জানা যায়,এই চাষী ২০২০ সালে ৮০ শতক জমিতে পরীক্ষামূলক সবজি চাষাবাদ শুরু করেন। কৃষি বিভাগের পরামর্শে শুরুতে স্থানীয় এক কৃষকের সঙ্গে যৌথভাবে টমেটো, কাঁচামরিচ, বেগুন ও ধনেপাতা চাষ করে মাত্র ৪০ হাজার টাকা খরচে ১ লাখ ৬০ হাজার টাকা লাভ করেন। এরপর থেকে নিজেই ব্যবসার পাশাপাশি বাগান পরিচালনা শুরু করেন। বর্তমানে তিনি জমি নষ্ট রোধ ও উচ্চ ফলনের জন্য মালচিং পেপার, গ্রাফটিং ও পলিশেড পদ্ধতি ব্যবহার করছেন। তার ৮০ শতক জমিতে গ্রীষ্ম ও শীতকালীন টমেটো, হলুদ তরমুজ, শসা, লাউ ও করলা চাষ হচ্ছে। দৈনিক ব্যবসার পাশাপাশি প্রতিদিন ভোরে জমিতে সময় দেন তিনি। তার এই বাগানে নিয়মিত একজন শ্রমিকের কর্মসংস্থানও হয়েছে। চলতি বছরের শুরু থেকে গত ৩০ আগস্ট পর্যন্ত প্রায় ১ লাখ টাকার সবজি বিক্রি করেছেন তিনি এবং শীতের আগপর্যন্ত আরও আড়াই থেকে তিন লাখ টাকার সবজি বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে। 

কৃষিকাজের পরিধি বাড়িয়ে মতিন বসতবাড়ির পাশে আরও দুই বিঘা জমিতে আম, জাম, লিচু, কাঁঠাল ও পেয়ারার ফলদ বাগানও গড়ে তুলেছেন।

জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল আলম খান জানান, সঠিক শ্রম ও পরিচর্যা থাকলে অনাবাদী জমিতেও সাফল্য আসেÑআবদুল মতিন তার উৎকৃষ্ট উদাহরণ। তার এ উদ্যোগ স্থানীয় অন্যদেরও উৎসাহিত করছে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষীপুরে বিপুল পরিমাণ সার জব্দ

1

আঙুর চাষে রুহুল আমিনের সাফল্য

2

আনারকলি চাষে মিঠুর ভাগ্য বদল

3

বকশীগঞ্জে পাচারকালে ২৩ বস্তা সার জব্দ

4

ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা

5

ঢাকার বর্জ্য না পুড়িয়েই বিদ্যুৎসহ বহুমুখী পণ্য উৎপাদনের মেগা

6

চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির দায়ে এগ্রো ফার্মকে জরিমানা

7

দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ

8

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’,

9

কুড়িগ্রামের কৃষকরা আগাম ফুলকপি চাষে ব্যস্ত

10

মিথেন গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংল

11

টাঙ্গাইলের প্রবেশদ্বার বর্জ্যের দখলে

12

হাওরে গোখাদ্যের সংকটে খামারীরা

13

বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ নিধন

14

পাহাড়ের পাশে বর্জ্যর স্তুপ

15

মাল্টা-কমলার বাগানে রাজুর ভাগ্য

16

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

17

অনাবাদি জমিতে ড্রাগন চাষ সফলতা

18

তরুনদের কর্মসংস্থান সৃষ্টিতে অব্যবহৃত জলাশয় বন্টন করা হবে-প্

19

চরে আগাম আমন ধান কাটার ধুম

20