কৃষি সময়
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধান ক্ষেতের আইলে মিষ্টি কুমড়ার চাষ

বরিশাল প্রতিনিধিঃ  গ্রামের ধানক্ষেতের আইলে মিষ্টিকুমড়ার চাষ করে বাড়তি আয় করছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার কৃষকরা। উপজেলার বিভিন্ন মাঠে মাঠে এখন এই চাষাবাদের দৃশ্য। যা এখন কৃষকদেও বাড়তি আয়ের নতুন উৎস।

অগৈলঝড়া উপজেলার বাহাদুরপুরসহ কয়েকটি গ্রামের কৃষকরা জানান, ফসল চাষাবাদের পাশাপাশি আইলে মিষ্টিকুমড়া লাগিয়ে তারা আবাদ করে তারা লাভ পাচ্ছেন। এতে তাদের জমির আলাদা কোনো অংশ ব্যবহার করতে হচ্ছে না। একই সঙ্গে দুটি ফসল থেকে আয় করার সুযোগ সৃষ্টি হয়েছে তাদের।

স্থানীয় কৃষক গোলিস ইলাদান বলেন, জমির আইলে পরীক্ষামূলকভাবে কয়েকটি মিষ্টিকুমড়ার বীজ রোপণ করেছিলেন। ভালো ফলন পাওয়ার পর ধীরে ধীরে এর চাষ সম্প্রসারণ করেন তিনি। তার দেখাদেখি এলাকার অনেক কৃষক এখন মিষ্টিকুমড়া চাষে যুক্ত হয়েছেন।

কৃষকরা বলছেন,কম খরচে মিষ্টিকুমড়ার চাষ করা যায় এবং বাজারে এর চাহিদাও ভালো। একটি গাছ থেকে একাধিক মিষ্টিকুমড়া পাওয়া যায়। যা বিক্রি করে অতিরিক্ত আয় করা সম্ভব হচ্ছে। স্থানীয় বাজারের পাশাপাশি জেলার বাইরেও এসব মিষ্টিকুমড়া সরবরাহ করা হচ্ছে।

চাষিরা জানান, অনেকেই ধানচাষের পাশাপাশি এই ফসলকে লাভজনক বিকল্প হিসেবে বিবেচনা করছেন । মৌসুমে শত শত মণ মিষ্টিকুমড়া স্থানীয় বিভিন্ন হাট-বাজারে বিক্রি হয়। এতে কৃষক পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটছে। ।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কৃষকদের উৎসাহ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। সঠিক পরিচর্যা ও উন্নত বীজ ব্যবহারের মাধ্যমে মিষ্টিকুমড়ার উৎপাদন আরও বাড়ানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে হবে-রিজভী

1

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২,৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

2

কাজিপুরে হারিয়ে যাচ্ছে দেশী মাছ

3

বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি

4

আদালতে সশরীরে হাজির মহিষ

5

উল্লাপাড়ায় কাঁঠাল ব্যবসায় ধ্বস

6

শস্য ভান্ডারে যুক্ত হলো দু’টি হাইব্রিডসহ ছয় নতুন ধানের জাত

7

৫ হাজার তালবীজ রোপণের উদ্যোগ

8

চায়না দুয়ারি জালে বিপন্ন জীববৈচিত্র্য

9

রাণীশংকৈলে ২০ বস্তা সার জব্দ

10

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

11

৫ জেলে আটক,মাছ-নৌকা জব্দ

12

চিরচেনা সাদা ভাতের পাতে উঠবে ব্ল্যাক রাইস

13

আধুনিক পদ্ধতির সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা

14

খণ্ডিতভাবে কাজ করার সময় শেষ, এখন প্রয়োজন ‘হোল অব গভর্নমেন্ট’

15

বিভেদের জেরে ব্রি’র মহাপরিচালকের দায়িত্বে অতিরিক্ত সচিব

16

গাইবান্ধায় বীজতলা তলিয়ে আমন উৎপাদন হুমকিতে

17

খাল খননে ফিরল কৃষির সুদিন

18

ভবদহে ডুবেছে মাছের ঘের

19

কাজিপুরে বাড়ছে লাভজনক কলার আবাদ

20