কৃষি সময়
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাছ বিস্তারে ভূমিকা রাখছে দুই অভয়াশ্রম

পুটুয়াখালি প্রতিনিধিঃ দেশী মাছের নিরাপদ প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় ব্যাপক ভূমিকা রেখে চলেছে পটুয়াখালীর দুটি মৎস্য অভাশ্রম। 

জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বব্যাংকের অর্থায়নে ও মৎস্য বিভাগ যৌতভাগে এই মৎস্য অভয়াশ্রম গড়ে তোলে। পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ও মৌকরণ ইউনিয়নে দুটি খালে মোট ২০ হেক্টর জলাশয়জুড়ে এ প্রকল্প বাস্তবায়ন হয়। এর মধ্যে দুটি অভয়াশ্রমের আয়তন এক হেক্টর করে মোট দুই হেক্টর। 

এই অভয়াশ্রমে অভয়াশ্রমে প্রথমে বিভিন্ন দেশী প্রজাতির মাছ অবমুক্ত করা হয়। বর্তমানে এসব মাছের অধিকাংশই বড় হয়েছে। যার ওজন দুই থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত হয়েছে। প্রাকৃতিক পরিবেশে সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য গ্রহণ করে মাছগুলো বড় হওয়ার পাশাপাশি নিরাপদ পরিবেশে বংশবিস্তার করছে। যা স্থানীয় জলাশয়ে দেশী মাছের সংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় জনগণের সহযোগিতায় অভয়াশ্রমটি সংরক্ষিত রয়েছে।

অভয়াশ্রমের কারণে খালের দুই পাড়ের জেলেরা বিকল্প জীবিকার পথ বেছে নিয়েছেন। সরকার তাদের পুনর্বাসনের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে ১০ জন উপকারভোগীকে একটি করে বাছুর দিয়েছে। যা তাদের আয়বর্ধক সম্পদে পরিণত হয়েছে।

উপকারভোগী মো. ফারুক হাওলাদার বলেন, ‘তেলিখালী খালের পাড়ে আমার বাড়ি। আগে এ খালেই মাছ ধরে সংসার চালাতাম। অভয়াশ্রম হওয়ার পর আমাদের সমিতির সঙ্গে যুক্ত করা হয়েছে। আমরা অভয়াশ্রম রক্ষায় সহযোগিতা করছি। সরকার আমাদের ১০ জনকে গরু দিয়েছে। যা এখন আমাদের পরিবারের আয়ের একটি বড় অবলম্বন।’

জেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তপন মজুমদার বলেন, ‘মৎস্য অভয়াশ্রম বাস্তবায়নের ফলে সাধারণ মানুষ ও প্রকৃতি উভয়ই উপকৃত হচ্ছে। সরকার খাল খনন ও দেশী মাছ সংরক্ষণের যে উদ্যোগ নিয়েছে, তার গুরুত্বপূর্ণ অংশ হলো এ অভয়াশ্রম। এখানে মাছ নিরাপদে বড় হচ্ছে ও বংশবিস্তার করছে। অভয়াশ্রমের বাইরে ছড়িয়ে পড়া মাছ স্থানীয় জেলেরা আহরণ করে জীবিকা নির্বাহ করছেন। জেলার প্রতিটি উপজেলায় এ ধরনের অভয়াশ্রম গড়ে তোলা সম্ভব হলে দেশী মাছ সংরক্ষণ ও উৎপাদন দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা যাবে।’

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে আগাম শিম চাষে সফলতা

1

বগুড়ায় সংরক্ষণাগার অভাবে বছরে ৪শ’কোটি টাকার সবজি নষ্ট

2

জেভাজ কিটনাশকে কমছে উৎপাদনঃ কৃষকের সর্বনাশ

3

ডাবের শতকোটি টাকার বাণিজ্য

4

কলাপাড়ায় ধান কেনা সিন্ডিকেটের কবলে হাজারো কৃষক

5

কৃষিপণ্য রপ্তানি করা সরকারের মূল টার্গেট: কৃষিমন্ত্রী

6

লক্ষীপুরে নির্মাণ হবে বাফার গুদাম

7

কুড়িয়ে পাওয়া শাকের মেলা

8

হাঁস খামারিদের পথ দেখাচ্ছেন ইয়াসিন

9

জবিতেও শিবিরের ভূমিধ্বস জয়

10

চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে

11

সাগরে জাল ফেললেই লোকসান

12

খানসামার ব্যস্ত সময় পার করছে আমন চাষিরা

13

পলি জমে নদীর তলদেশ ভরাট

14

৮ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস

15

তরুণদের বিনা জামানতে ঋণ দিতে হাজার কোটি তহবিল

16

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন

17

শেকৃবির ‘আলোকিত মানুষ’ এর নেতৃত্বে সাইদ-শাহাদাত

18

চর দখল করে মাছ চাষ অনাবাদি কৃষি জমি

19

জমে উঠেছে পলো উৎসব

20