কৃষি সময়
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

কৃষি সময় ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

আজ বুধবার  ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জনানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কঙ্বাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, গতকাল মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এর মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ হাজার ৭৬৮ কোটি টাকার রেমিট্যান্স এলো

1

বিভিন্ন দেশে রপ্তানী হচ্ছে জামের রস

2

মিনি কোল্ডস্টোরেজ দেখে মুগ্ধ বিদেশিরা

3

তালায় অসময়ের তরমুজ চাষে কৃষকদের সাফল্য

4

অসহায় নারীদের মাঝে ৮৪টি বকনা গরু বিতরণ

5

২৫ জনে চলছে জেলার প্রাণিসম্পদ সেবা

6

কাজিপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ

7

কাদায় বন্দি ৪ মহিষ উদ্ধার করলেন ইউএনও

8

২শ’বছরেও হয়নি কেল্লাঃ জলোচ্ছ্বাসে ভেসে যায় মহিষ

9

নার্সারির গ্রাম বাসুদেবপুর

10

কৃষিতে স্কুল শিক্ষক জহিরের সাফল্য

11

ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে হবে-রিজভী

12

খাল খনন শেষে ফেরত দেয়া হলো ১ কোটি ৭৮ লাখ টাকা

13

মোটরযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা বিআরটিএর

14

শখের ছাদবাগান এখন আয়ের পথ

15

দেশে সারের কোন ঘাটতি নেইঃ কৃষি মন্ত্রী

16

১০ মণ পিরানহা মাছ ধ্বংস

17

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই : পরিবেশমন্ত

18

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

19

‘জলদাড়ি’র দুর্ভোগে হাজারও কৃষক

20