কৃষি সময়
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

সীড এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ সীড এসোসিয়েশন (বিএসএ)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঢাকার মানিক মিয়া এভিনিউস্থ বিএডিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সভায় সংগঠনের সদস্য, কর্মকর্তা ও স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।

 

সভার শুরুতে শেখ আব্দুল হালিম স্বাগত বক্তব্য রাখেন। এরপর সংগঠনের বিভিন্ন কার্যক্রমের উপর তথ্যসমৃদ্ধ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। বিএসএর সেক্রেটারি জেনারেল ড. আলী আফজাল ২০২৪ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী এবং ২০২৪-২৫ অর্থ বছরের আর্থিক বিবরণী উপস্থাপন ও অনুমোদন করেন। ২০২৫-২৬ অর্থ বছরের জন্য অডিটর নিয়োগ ও অডিট ফি নির্ধারণ করা হয়।

 

সভায় ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং তা নিয়ে সদস্যদের মধ্যে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনলাইন মেম্বারশিপ সফটওয়্যার সংক্রান্ত প্রেজেন্টেশনও সভায় তুলে ধরা হয়। দ্বিতীয় পর্বে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

 

উল্লেখ্য যে, সম্প্রতি বাংলাদেশ সীড এসোসিয়েশনের (বিএসএ) দুই ২০২৬-২৭ সালের (দ্বি-বার্ষিক) নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন সুপ্রিম সীড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাসুম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ আর মালিক সীডস প্রাইভেট লিমিটেডের স্বত্তাধিকারী আতাউস সোপান মালিক। ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির দুইজন সহভাপতি ও  একজন সাংগঠনিক সম্পাদক ছাড়া বাকী সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

 

গতকাল মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতির মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্ত হয়। শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যা ফেল ড্র অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। সভা শেষে সভাপতি সমাপনী বক্তব্যে দেশের বীজ খাতের উন্নয়ন, গবেষণা ও মানোন্নয়নে বাংলাদেশ সিড এসোসিয়েশনের ভূমিকা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাধবদীতে ২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

1

মিঠাপুকুরে তৈরি হচ্ছে বিষাক্ত গুড়

2

মাদারীপুরের চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন

3

বিষমুক্ত তরমুজ চাষে সফল উদ্যোক্তা শাহজাহান

4

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

5

গুরুদাসপুরে পাটের বাম্পার ফলন হলেও দরপতনে হতাশ চাষিরা

6

যশোরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

7

নওগাঁয় বেশি মূল্যে সার বিক্রি করায় জরিমানা

8

কেঁচো সারে ভাগ্য বদল

9

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

10

কৃষি সচিব হিসেবে যোগদান করেছেন রফিকুল ই মোহামেদ

11

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

12

খাদ্যনিরাপত্তা নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনের আন

13

বগুড়ায় আলু চাষীদের মানববন্ধন

14

পতিত জমিতে সবজি চাষে মতিনের সফলতা

15

জবিতেও শিবিরের ভূমিধ্বস জয়

16

এগ্রো ট্যুরিজম প্রকল্পে এক হাজার ফাউন্ডারের হাতে জমির দলিল

17

শব্দদূষণ নিয়ন্ত্রণে হার্ড লাইনে পরিবেশ অধিদপ্তর

18

ভাঙ্গায় দূষণ দখলে সংকটে কুমার নদ

19

মালচিং প্রযুক্তিতে সবজি উৎপাদনে বিপ্লব

20