কৃষি সময়
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

শেকৃবি সংবাদদাতাঃ 
আগামী বছরের ২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের কৃষি ও কৃষি-সংশ্লিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমন্বিত গুচ্ছভুক্ত ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ।

 শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবারের ভর্তি পরীক্ষা আয়োজন ও সার্বিক সমন্বয়ের গুরুদায়িত্ব পালন করবে। ভর্তি পরীক্ষা কমিটির সংশ্লিষ্ট সূত্র মঙ্গলবার কৃষি গুচ্ছ ভর্তিও এই তথ্য নিশ্চিত করেছে।

খুব শীঘ্রই ভর্তি পরীক্ষা কমিটির পক্ষ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া, পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা, মোট আসন সংখ্যা, পরীক্ষার সময়সূচি এবং কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে নিবিড় সমন্বয় করে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। পরীক্ষার্থীরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে ও সুন্দর পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে, সেজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে।

কৃষি গুচ্ছ পদ্ধতির মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে অত্যন্ত সুশৃঙ্খল ও সমন্বিতভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। এই পদ্ধতির একটি বড় সুবিধা হলো, শিক্ষার্থীদের আলাদাভাবে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে একাধিক পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয় না। বরং একক একটি ভর্তি পরীক্ষার মাধ্যমেই তারা পছন্দমতো একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। এই সুবিধার কারণে প্রতি বছর দেশের দূরদূরান্ত থেকে বিপুলসংখ্যক মেধাবী শিক্ষার্থী এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে থাকেন।

উল্লেখ্য, গত শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি কার্যক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়সহ মোট নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

1

তরুনদের কর্মসংস্থান সৃষ্টিতে অব্যবহৃত জলাশয় বন্টন করা হবে-প্

2

বর্ষা বৃষ্টিতে সিরাজগঞ্জের কাজিপুরে বাজারে উত্তাপ

3

কাঁচা মরিচের দাম করতে শুরু করেছে

4

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

5

প্রতি হেক্টরে ধান হবে ১৫ টন, গবেষণা করছে এসিআই

6

সবাই মিলে দেশটাকে পরিষ্কার সুন্দর রাখতে হবে: প্রধানমন্ত্রী

7

পাখিদের বহুতল বাড়ি

8

চুক্তিতে কৃষিসচিব থাকছেন ওয়াহিদা আক্তার

9

ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে হবে-রিজভী

10

বিষমুক্ত তরমুজ চাষে সফল উদ্যোক্তা শাহজাহান

11

কাজীপুরে ১৩ জলাশয়ে ২৮৫ কেজি পোনা অবমুক্ত

12

শাহী পেঁপে চাষে সাইদুরের ভাগ্য বদল

13

চীনের বাজারে রাজশাহীর রেশমের বিপুল সম্ভাবনা

14

আলুর পর করলাতেও লোকসান

15

মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল রপ্তানির সম্ভাবনা

16

কাপাসিয়ায় শীতলক্ষ্যা পাড় এখন ময়লার ভাগাড়

17

সিরাজগঞ্জের কাজিপুরে ২০০ টাকার নিচে নেই মাছ ও মুরগি

18

উজানের ঢলে ভেসে গেছে ফসল মাছের ঘের

19

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

20