কৃষি সময়
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪২ হাজার রিল কারেন্ট জাল জব্দ

কৃষি সময় ডেস্কঃ 
মুন্সিগঞ্জে অবৈধ কারেন্ট জাল উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে জাল তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ রিল সুতা জব্দ করেছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার বিকেলে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার ও (ফিরিঙ্গি বাজার) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানা থেকে মনোফিলামেন্ট সুতাসহ আনুমানিক ৪২ হাজার কারেন্ট জাল তৈরির কাজে ব্যবহৃত রিল সুতা এবং প্রায় ৫ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য কয়েক লাখ টাকা।

অভিযান পরিচালনা করেন মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এসময় কারখানায় কর্মরত সেন্টু নামে এক কর্মচারীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
পরে জব্দ করা অবৈধ জাল ধলেশ্বরী নদীর তীরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিস্যু কালচারে জি-নাইন কলার চারা উৎপাদনে সফলতা, সারা দেশে বা

1

ফিড কারখানার ধোঁয়ায় অতিষ্ঠ মানুষ

2

১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

3

কৃষি জমিতে বালুর স্তরে দিশেহারা কৃষক

4

সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা অবিলম্বে বাতিল দাবি

5

সাত অবৈধ বাঁধ অপসারণ

6

ফরিদপুরে সবেদা চাষে বাণিজ্যিক সম্ভাবনা

7

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

8

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা

9

১০ লাখ পরিবারের জরুরি কৃষি সহায়তা প্রয়োজন: এফএও

10

কৃষকেরা পাচ্ছেন ‘মাটির স্বাস্থ্য সুরক্ষা কার্ড’

11

হাঁসের পালক রপ্তানী করে কর্মসংস্থান

12

রংপুরে বায়োগ্যাসে লাভবান উদ্যোক্তারা

13

সিরাজগঞ্জে হাত ছিপ বর্শি দিয়ে বন্যার পানিতে মাছ শিকার

14

বিপন্ন রায়েন্দা খাল ঝুঁকিতে সুন্দরবন

15

৯৮ প্রজাতির বৃক্ষ সংরক্ষণের উদ্যোগ

16

কুমিল্লায় আঙুর চাষের নতুন সম্ভাবনা

17

শিল্পবর্জ্যে বিষে বিপন্ন জলাধার

18

অনাবৃষ্টিতে আমনের জমি ফেটে চৌচির

19

সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

20