কৃষি সময়
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষকের জমির লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

কৃষি সময় ডেস্কঃ 
জয়পুরহাটের ক্ষেতলালে রাতের আঁধারে শরণ্যচন্দ্র বর্মন নামে এক কৃষককের লাউক্ষেতের সব গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষক চরম ক্ষতিগ্রস্থ হয়েছেন। এনজিও থেকে ঋণ নিয়ে তিনি লাউ চাষাবাদ করেছিলেন। 

বৃহস্পতিবার উপজেলার সন্যাসীতলা/সোনারপাড়া ফসলি মাঠে এ ঘটনা ঘটে। 

সেখানে দেখা যায়,ওই কৃষককের ১৬ শতাংশ জমিতে চাষ করা লাউগাছগুলো কাটা অবস্থায় পড়ে আছে। ক্ষতিগ্রস্ত ক্ষেতের পাশে বসে কান্নায় ভেঙে পড়েন ওই কৃষকের স্ত্রী মাধবী রানী।

কৃষক শরণ্যচন্দ্র বর্মন জানান, তিনি এনজিও থেকে ঋণ নিয়ে ১৬ শতাংশ জমি বর্গা রেখে লাউ চাষ করেছিলেন। বৃহস্পতিবার ক্ষেতে গিয়ে দেখেন দুর্বৃত্তরা সব লাউগাছের গোড়া কেটে দিয়েছে। ঋণের টাকা দিয়ে অনেক আশা নিয়ে লাউ চাষ করেছিলেন। ফলন আসার আগেই সব গাছ কেটে দেওয়ায় তার পুরো পরিশ্রম ও বিনিয়োগ ধূলিসাৎ হয়ে গেছে। এখন ঋণের টাকা কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

ক্ষেতলাল উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। ক্ষতিগ্রস্ত কৃষককে সরাসরি ক্ষতিপূরণ দেওয়ার সরকারি ব্যবস্থা না থাকলেও তাকে ভবিষ্যতে সরকারি প্রণোদনার আওতায় আনার চেষ্টা করা হবে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুকুরে মাছ চাষাবাদের গ্রাম

1

মাচায় ঝুলছে হলুদ-কালো তরমুজ

2

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহা

3

শেরপুরে ৬শ’ একর জমিতে জলাবদ্ধতা

4

চড়াদামে সার বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

5

মানিকগঞ্জে মাটির উর্বরা শক্তি কমছে

6

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন

7

ভবদহে জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার

8

বরফ সংকটে সাগরে যেতে পারছে না মাছের ট্রলার

9

পাচারের সময় ৫৩ বস্তা সার জব্দ

10

৪৫ দিনেই মুরগির ওজন হবে ১ কেজি

11

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

12

আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে নিরাপদ চিংড়ি উৎপাদন নিশ্চিত

13

মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’ ঘরে বসে ফসলের রোগ শনাক্ত

14

৭২৩ বস্তা রাসায়নিক সার জব্দ

15

নারকেলের ছোবড়ায় ভাগ্য বদল

16

জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

17

হাওরে ধরা পড়ছে রূপালী ইলিশ

18

সাভারে নৌকা বিক্রির ধুম

19

ভুল পরামর্শে নষ্ট ১৬ লাখ টাকার টমেটো ক্ষেত

20