কৃষি সময়
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিষক্রিয়ায় দুই মহিষের মৃত্যু

কৃষি সময় ডেস্কঃ 
পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুরের লালচরে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে দুটি মহিষের। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে আরও একটি মহিষ। এদিকে আরেকটি মহিষের সন্ধান পাওয়া যাচ্ছে না। শনিবার ঘটে এ ঘটনা।

স্থানীয়দের দাবি, মাছ শিকারের উদ্দেশ্যে দুর্বৃত্তরা লালচরের পানিতে বিষ প্রয়োগ করে থাকতে পারে। পরে ওই পানির আশপাশে ঘাস খাওয়ার সময় মহিষগুলো বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।
মৃত মহিষ দুটির মালিক মমিনপুর গ্রামের নুর মোহাম্মদ ও চান্দু মিয়া। 
মহিষের খামারী নুর মোহাম্মদ বলেন, লালচরে মহিষগুলো ঘাস খাচ্ছিল। পরে সেখানে গিয়ে দুটি মহিষকে মৃত অবস্থায় দেখতে পাই। একটি মহিষ অসুস্থ হয়ে পড়েছে এবং আরেকটির এখনো সন্ধান মেলেনি।

লালচরের পানিতে বিষ প্রয়োগের ঘটনায় আতঙ্কে রয়েছেন সেখানে মহিষ পালনকারী প্রায় পাঁচ শতাধিক মালিক। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈদ্যেরবাজারে দেশি মাছের জমজমাট কেনাবেচা

1

চাঁদপুরে আখের বাম্পার ফলন

2

মানুষ প্রকৃতির মালিক নয়, এর অবিচ্ছেদ্য অংশ : রিজওয়ানা হাসান

3

ভবদহে জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালেক্টরেট চত্বরে অবস্থান

4

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

5

মৃত্তিকা বিজ্ঞানী ডক্টর জেড করিমকে সংবর্ধনা

6

বিলুপ্তির পথে গরু-লাঙ্গলের চাষাবাদ

7

সুন্দরবনে শালপাতা মাছসহ ৬ জেলে আটক

8

বদলগাছীতে আমন চারার হাট জমে উঠেছে

9

সাভারে নৌকা বিক্রির ধুম

10

উল্লাপাড়ায় বাড়ছে আখ চাষাবাদ

11

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

12

চুয়াডাঙ্গায় চাষ হচ্ছে ১৫ ধরনের বিদেশি ফল

13

দাউদকান্দিতে ১৮ কর্মকর্তা দিয়ে চলছে ৪৬ কৃষি ব্লক

14

চড়ুইয়ের বাড়ি মহম্মদপুর

15

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

16

বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ নিধন

17

খামারবাড়ির প্রভাবশালী বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতারা এখন

18

৪৮ হাজার কেজি সার জব্দ

19

বিশ্বের দামি মরিচ চাষ হচ্ছে কুমিল্লায়

20