কৃষি সময়
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

বৈদ্যেরবাজারে দেশি মাছের জমজমাট কেনাবেচা

নারায়নগঞ্জ সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ঘাটে প্রতিদিন জমে ওঠে দেশিমাছের কেনাবেচা। দেশি মাছের বড় আড়ত হিসাবে পরিচিত এই বাজারে বিভিন্ন এলাকার জেলেরা মাছ বিক্রি করতে আসেন। প্রতিদিন এই বাজারে প্রায় ২৫ লাখ টাকার মাছ কেনা বেচা হয়। 

সোনারগাঁওয়ের এই বাজারে প্রতিদিন ভোররাত থেকে শুরু হয় মাছের কেনাবেচা। মেঘনা নদী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নৌকা-ট্রলারে করে মাছ নিয়ে আসেন জেলেরা। নদীর ঢেউয়ের শব্দ ছাপিয়ে শোনা যায় জেলেদের হাঁকডাক, নৌকা ও ট্রলারের ইঞ্জিনের শব্দে মুখর হয়ে ওঠে এই বাজার। এখানে প্রকাশ্যে নিলাম বা ডাকের মাধ্যমে সেসব মাছ কিনে নেন পাইকার ও ব্যবসায়ীরা। বিক্রি করা মাছ চলে যায় ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, আড়াইহাজারসহ বিভিন্ন এলাকার বাজারে।

এই মাছের বাজারে দেখা যায়, ভোরবেলায় নদীপথে মাছ নিযে আসতে শুরু কওে জেলেরা। কেউ নৌকা থেকে মাছ নামাচ্ছেন, কেউ নিলামে মাছ কেনার জন্য করছেন দরদাম। ক্রেতা-বিক্রেতার হাঁকডাক আর মাছের ঝুড়ি নিয়ে ছোটাছুটিতে সরগরম হয়ে ওঠে পুরো ঘাট।

এ বাজারে মেঘনার দেশীয় ছোট মাছের চাহিদাই বেশি। চিংড়ি, বাইম, পোয়া, কাজলি, কাচকি, মলা, টেংরা, পাবদা, মেনি, বাইলা, পুঁটি, কই, শিং, টেকচাঁদাসহ পাওয়া যায় নানা ধরনের মাছ। পাশাপাশি বিক্রি হয় রুই, কাতলা, আইড়, বাগাড়, ইলিশ, বোয়াল ও চিতলের মতো বড় মাছও।

বৈদ্যেরবাজার ঘাটের মাছ ব্যবসায়ী তপন সূত্রধর জানিয়েছেন, কুমিল্লার মেঘনা, আড়াইহাজার ও সোনারগাঁয়ের নুনেরটেকসহ বিভিন্ন এলাকার জেলেরা এখানে মাছ নিয়ে আসেন। তার দাবি, প্রতিদিন গড়ে প্রায় ২৫ লাখ টাকার ছোট-বড় মাছ বিক্রি হয় এই ঘাটে।

ঢাকার মিরপুর থেকে মাছ কিনতে আসা সাফয়াত আলী বলেছেন, ‘আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে এখান থেকে মাছ কিনতে এসেছি। বৈদ্যেরবাজারের মাছ খুবই তাজা ও সুস্বাদু। বিশেষ করে ছোট মাছ পরিবারের সবাই পছন্দ করেন।’

ঢাকার যাত্রাবাড়ীর পাইকারি মাছ বিক্রেতা খোকন জানিয়েছেন, মেঘনার ছোট মাছের চাহিদা ঢাকায় অনেক। আগেই মাছের অর্ডার দিয়ে রাখেন অনেক ক্রেতা। নিলামে মাছ কিনে তা পাঠানো হয় বিভিন্ন বাজারে।

সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আকতার বলেছেন,বৈদ্যেরবাজারের মাছের খ্যাতি ঢাকাসহ আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়েছে। বিশেষ করে মেঘনার ছোট মাছের চাহিদা বেশি। এখানকার জেলেদের সরকারিভাবে বিভিন্ন সহযোগিতা ও আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।

কৃ/স/জয়


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

1

ভুল পরামর্শে নষ্ট ১৬ লাখ টাকার টমেটো ক্ষেত

2

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে বন্ধ তিন গভীর নলকূপ

3

এবার শাকসবজিতে মিলেছে ক্ষতিকর জিবাণু

4

সাংবাদিকতায় আগ্রহীদের বরণ করে নিলো রাবি প্রেসক্লাব

5

শ্বেতশুভ্র ২শÕবছরের দুধের বাজার

6

চট্রগ্রাম সার কারখানা আবার বন্ধ

7

মিষ্টি কুমড়োর হলুদ ফুলে রঙিন শ্রাবণের হাট

8

কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ

9

বম্বে সুইটস ও বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

10

বন্যায় ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনের কাজ শুরু হয়েছে-অর্থমন্ত্রী

11

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

12

সুপারি চাষে সমৃদ্ধ গ্রামীণ অর্থনীতি

13

সান্তাহারে পুকুর চাষকৃত তিন মণ পিরানহা জব্দ

14

চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই: কৃষিমন্ত্রী

15

সামুদ্রিক শৈবাল সুনীল অর্থনীতিতে সম্ভাবনাময় সম্পদ

16

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করছে সরকার

17

আন্তর্জাতিক ৫০ মেলায় অংশ নেবে বাংলাদেশ

18

গাইবান্ধায় জলবায়ু সহনশীল প্রকল্পের যাত্রা

19

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

20