কৃষি সময়
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিল্পবর্জ্যে বিপন্ন গাজিখালি নদীর পরিবেশ

ধামরাই (ঢাকা )প্রতিনিধিঃ  ঢাকার ধামরাই উপজেলার গাজিখালি নদীতে অপরিশোধিত শিল্পবর্জ্য ফেলে পরিবেশ ও নদীর প্রাণ প্রকৃতি ধ্বংসের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। কারখানা থেকে নির্গত রাসায়নিক মিশ্রিত বর্জ্যে নদীর পানি কালচে হয়ে গেছে। মারা যাচ্ছে দেশীয় মাছসহ বিভিন্ন জলজ প্রাণী। নদীর তীরজুড়ে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। এতে পরিবেশের পাশাপাশি স্থানীয় জনস্বাস্থ্যও এখন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

জানা যায়, গাজিখালি নদী একসময় দেশীয় মাছ ও নানা ধরনের জলজ প্রাণীতে সমৃদ্ধ ছিল। । তবে, বছরের পর বছর নদী সংলগ্ন বিভিন্ন শিল্প কারখানার অপরিশোধিত কিংবা আংশিক শোধিত রাসায়নিক বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। এ কারণে নদীটি ধীরে ধীরে প্রাণহীন হয়ে পড়ছে।

 বিশেষ করে ভারী বর্ষণের সময় পানির প্রবাহ বেড়ে গেলে তরল বর্জ্য নদীতে ছেড়ে দেওয়া হয় ।
এ বর্জ্যের কারনে নদীর বিভিন্ন অংশের পানি কালচে রঙ ধারণ করেছে। পানির ওপর ভেসে রয়েছে অসংখ্য মৃত মাছ ও অন্যান্য জলজ প্রাণী। কোথাও কোথাও কারখানা থেকে নির্গত পানির সঙ্গে তৈরি হয়েছে বড় বড় ফেনা ও বুদবুদ। নদীর তীরজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র দুর্গন্ধ।

স্থানীয়দের দাবি, কয়েক বছর আগেও এই নদীতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত।  এখন মাছের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। দূষণের কারণে কৃষিকাজ কিংবা গবাদিপশুর জন্যও নদীর পানি ব্যবহার করতে ভয় পাচ্ছেন অনেকে।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন বলেন, এ বিষয়ে তথ্য পেয়েছি। ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তরের লোকজনের সাথে কথা হয়েছে। কোনো প্রতিষ্ঠান ইটিপির বাইরে থাকার সুযোগ নেই। খুব দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু-স্মার্ট কৃষিতে নেতৃত্বে বাংলাদেশ

1

ভিমরুলের কামড়ে প্রাণ গেল নানি-নাতনির

2

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

3

তেলের দাম বাড়লো ৯০ ডলার

4

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

5

সীড এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

6

হারিয়ে যাওয়ার শঙ্কায় কঞ্চনা বিলের দুলর্ভ মাটি

7

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়

8

নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ জরিমানা

9

শ্রীপুর থানার সামনে গরু চুরি বন্ধের দাবিতে গ্রামবাসীর বিক্ষো

10

কেঁচো সারে ভাগ্য বদল

11

পাহাড়ে বন উজাড় করে কচুরমুখী চাষ

12

১৪ বছরে চিংড়ি রফতানি কমেছে ৬২ ভাগ

13

আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় ৫ শ’ কৃষক

14

সুন্দরবনে ৩ দিনের বর্জ্য অপসারণ অভিযান

15

বনে ফিরলো ২৪ পাখি

16

রূপচাঁদার ওজন ১.৭ কেজি

17

৫০ বছরের পুরোনো সবজি হাট

18

১ লাখ ৫৫ হাজার টন সার ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

19

বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি

20