কৃষি সময়
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাপ্তাই হ্রদে ৭ দিনে ২২৪ টন মাছ আহরণ

খাগড়াছড়ি সংবাদদাতাঃ  
কাপ্তাই হ্রদে গত সাত দিনে ২২৪ টন বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করা হয়েছে। যার মাধ্যমে সরকারের রাজস্ব আয় হয়েছে ৫০ লাখ টাকা। দীর্ঘ সাড়ে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মৎস্য উন্নয়ন করপোরেশনের আওতাধীন মৎস্য উপকেন্দ্রে পুরোদমে শুরু হয়েছে মাছ আহরণ ও বিপণন। 

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই মৎস্য আহরণ উপকেন্দ্রের প্রধান জসীম উদ্দিন। তিনি জানান, গত ১০ আগস্ট মধ্যরাত থেকে হ্রদে মাছ ধরা শুরু হয়। ১১ আগস্ট প্রথম দিনেই সবচেয়ে বেশি ৫৩ দশমিক ১৯৮ টন মাছ আহরিত হয়। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় দিন ৩৬ দশমিক ৯৭৮ টন, তৃতীয় দিন ২৬ দশমিক ৪৯৮ টন, চতুর্থ দিন ৩২ দশমিক ৭৮২ টন, পঞ্চম দিন ২৭ দশমিক ২৪৫ টন, ষষ্ঠ দিন ২৮ দশমিক ৪৯৭ টন এবং ১৭ আগস্ট সপ্তম দিনে ১৯ দশমিক ৩২০ টনসহ মোট ২২৪ টন মাছ আহরণ করা হয়েছে। এতে শুরু থেকেই জেলেদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য বিরাজ করছে।

উল্লেখ্য, কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের সুষম বৃদ্ধি, প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ ও জীববৈচিত্র্য রক্ষায় চলতি বছরের ২৫ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের জন্য মাছ ধরা, পরিবহন ও বিপণনে নিষেধাজ্ঞা জারি করে রাঙামাটি জেলা প্রশাসন। পরে হ্রদের পানির স্থিতি বিবেচনা করে ১০ দিন বাড়িয়ে ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত তা বর্ধিত করা হয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টার ক্ষমতা প্রয়োগ করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর!

1

ঝড়ো হাওয়ায় লন্ডভন্ড শুঁটকি মহাল

2

কৃষকের ৬০ শতক জমির কাঁকরোলগাছ কেটে দিল দুর্বৃত্ত

3

সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক হাজার কোটি টাকার বাণিজ্য

4

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

5

৫৫ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন

6

সাতক্ষীরায় জিরার দাম কমেছে

7

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

8

বিএমডিএ’র চেয়ারম্যান নিয়োগ পেলেন কৃষক দল সভাপতি তুহিন

9

যে হাটে বিক্রি হয় মানুষ

10

খণ্ডিতভাবে কাজ করার সময় শেষ, এখন প্রয়োজন ‘হোল অব গভর্নমেন্ট’

11

টিস্যু কালচারে জি-নাইন কলার চারা উৎপাদনে সফলতা, সারা দেশে বা

12

খালে বিষ প্রয়োগে বিপন্ন জীববৈচিত্র্য

13

ভাসমান পেয়ারার বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

14

শখের বাগান থেকে রাখির আয় লাখ টাকা

15

প্রাণী প্রজনন নিয়ন্ত্রণে নতুন আইন হচ্ছে

16

ধানের ‘ক্লোনিং’ প্রযুক্তিতে অভূতপূর্ব সাফল্য, বীজ কোম্পানির

17

নিম্ন মানের কিটনাশকে ২শ’বিঘা জমির ধান নষ্ট

18

কৃষি সম্প্রসারণ অধিদফতরে নতুন ডিজি আব্দুর রহিম

19

কাজিপুরে ডিমের হালি ৫০ টাকা!

20