কৃষি সময়
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

সার সংকটের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

চাপাইনবাগঞ্জ সংবাদদাতাঃ 
চাঁপাইনবাবগঞ্জে সার সংকটের প্রতিবাদে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেছে কৃষকেরা। জেলার গোমস্তাপুরে রহনপুর ইউনিয়নের কৃষকেরা বুধবার উপজেলা পরিষদে এসে এ বিক্ষোভ করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে সার সংকটের বিষয়টি তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান।

‎‎বিক্ষোভকারীরা কৃষকরা বলেন, আমন মৌসুমে জমিতে সার প্রয়োগের গুরুত্বপূর্ণ সময়ে চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। ফলে তারা সময়মতো জমিতে সার দিতে পারছেন না। এতে ফসলের উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। তাদের দাবি, কোনোভাবেই যেন সার নিয়ে কৃত্রিম সংকট তৈরি না হয় এবং কৃষকেরা যেন নির্ধারিত দামে প্রয়োজনীয় সার পান।

উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন, বর্তমানে আমন মৌসুমে কৃষকদের সারের চাহিদা বেড়েছে। কৃষকদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে বিষয়টি তদারকি করছি। কোথাও কোনো সমস্যা থাকলে তা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কৃষকেরা যাতে নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার পান, সেটিও নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

‎‎উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, কৃষকদের কথা আমরা গুরুত্ব দিয়ে শুনেছি। সার নিয়ে কৃষকদের মধ্যে যাতে কোনো ধরনের সংকট বা ভোগান্তি না হয়, সে বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খননে কৃষককের দুর্ভোগ অবসান

1

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

2

লোডসেডিংয়ে ক্ষতিগ্রস্থ মুরগি খামারিরা

3

লতি কচু চাষে কৃষকের ভাগ্যবদল

4

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

5

বিলুপ্তপ্রায় গন্ধগোকুল উদ্ধার

6

রাজশাহীতে সারের দাবিতে মহাসড়ক অবরোধ

7

নারকেল ছোবড়া থেকে আনসার সদস্যর কোকোপিট তৈরি

8

খাল খনন শেষে ফেরত দেয়া হলো ১ কোটি ৭৮ লাখ টাকা

9

দেশের আট বিভাগীয় শহরে হবে রাবির ভর্তি পরীক্ষা

10

২শ’বছরেও হয়নি কেল্লাঃ জলোচ্ছ্বাসে ভেসে যায় মহিষ

11

মাশরুম চাষে রাজিবের সাফল্য

12

কুতুবদিয়ায় ট্রলার ডুবে ৫ জেলে নিহত

13

ফরিদপুরে পেঁয়াজ পচে ক্ষতিগ্রস্থ চাষীরা

14

সুন্দরবনে অবৈধ শুঁটকির কারখানা

15

৪৫টি কয়লার চুল্লি ধ্বংস

16

পাখিদের বহুতল বাড়ি

17

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

18

বান্দরবানে পহাড়ধস বন্যায় বিপর্যস্ত জনজীবন

19

ভাসমান পেয়ারার বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

20