কৃষি সময়
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে-তথ্যমন্ত্রী

বরিশাল প্রতিনিধিঃ 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ অন্যতম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে। এর মধ্যে উপকূলীয় এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে। জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবিলায় বৈশ্বিক সমাধানের পাশাপাশি জ্বালানি ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে।

রোববার বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, জলবায়ু পরিবর্তন প্রতিনিয়ত ঘটছে। বাংলাদেশ অন্যতম ঝুঁকির মধ্যে আছে। এর মধ্যে উপকূলীয় এলাকাগুলো বেশি ঝুঁকিতে থাকবে। এই সমস্যার একটি বৈশ্বিক সমাধান করতে হবে।

মন্ত্রী বলেন, জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সচেতন না হই, আমাদের তাপমাত্রা বসবাসের অনুপযোগী হয়ে যাবে। এই গ্রহকে মানুষের বসবাসের উপযোগী রাখতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নন। এর বড় প্রমাণ হলো পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ গ্রহণ। প্রতি বছর পাঁচ কোটি করে বৃক্ষরোপণ করা হবে। সেই লক্ষ্যেই সারাদেশে এই বৃক্ষ মেলার আয়োজন করা হচ্ছে।

এর আগে রোববার সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। পরে তিনি মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারির স্টল ঘুরে দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

1

আগাম শিমে বাড়তি লাভের আশা কৃষকদের

2

পাচারকালে সার ও সিমেন্ট জব্দ

3

বিভিন্ন দেশে রপ্তানী হচ্ছে জামের রস

4

সালথায় পাটকল স্থাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

5

১০ বছরে জমি কমেছে ২০ হাজার ৪১৪ হেক্টর

6

নীলফামারীতে ২৫০ বিদেশি ফল চাষে নতুন সম্ভাবনা

7

টেন্ডার না পেয়ে খামারবাড়িতে‘পিডিকে থাপ্পড় মারার হুমকি’

8

বন্ধ হচ্ছে এক দিনের বাচ্চা আমদানি, পক্ষে বিপক্ষে মত

9

বগুড়ায় বিশ্ববিদ্যালয় বিল পাস

10

রঙ্গিন মাছ চাষে ইমনের ভাগ্য বদল

11

কৃষি প্রকল্পের এক পিডির বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ

12

সর্জন পদ্ধতির চাষাবাদে লাভবান মুসলিম

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

নিজ জেলায় ফিরছেন উপসহকারি কৃষি কর্মকর্তারা

15

আজ ৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

16

মানিকগঞ্জে ৫ হাজার কৃষকের সর্বনাশ

17

জেভাজ কিটনাশকে কমছে উৎপাদনঃ কৃষকের সর্বনাশ

18

শস্যবিমায় যুক্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষক

19

বন্যায় ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনের কাজ শুরু হয়েছে-অর্থমন্ত্রী

20