কৃষি সময়
প্রকাশ : Sep 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪৮ হাজার কেজি সার জব্দ

কৃষি সময় ডেস্কঃ 
মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের মিরসরাইয় থেকে ৪৮ হাজার কেজি (৪৮ টন) ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। একই সঙ্গে পাচারে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং ট্রলার আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে তিনজনকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার  দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, শুক্রবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মিরসরাই ইছাখালী ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তরের সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে চারটি ট্রাকে থাকা ৯৬০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) ইউরিয়া সার জব্দ করা হয়। উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদের জানান, আটক তিনজনকে সার ব্যবস্থাপনা আইনে ১ হাজার ৪০০ টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ফিশিং বোট থেকে উদ্ধার হওয়া ১৭৫ বস্তা সারের নিলাম তাৎক্ষণিকভাবে সম্পন্ন করেছে কোস্ট গার্ড। বাকি সার উপজেলা প্রশাসনের মাধ্যমে নির্ধারিত সরকারি মূল্যে নিলামে বিক্রি করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খননে ফিরল কৃষির সুদিন

1

পরিবেশবান্ধব খাতা কলম তৈরি করছে প্রতিবন্ধী শরিফুল

2

২শ’বছরেও হয়নি কেল্লাঃ জলোচ্ছ্বাসে ভেসে যায় মহিষ

3

কৃষকেরা পাচ্ছেন ‘মাটির স্বাস্থ্য সুরক্ষা কার্ড’

4

বিষ দিয়ে নার্সারির গাছ পুড়িয়ে দেওয়ার অভিযোগ

5

বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ক্ষতিগ্রস্ত কৃষকদের চেক

6

পেয়ারা চাষে আগ্রহ হারাচ্ছে ঝালকাঠির চাষিরা

7

কাদায় বন্দি ৪ মহিষ উদ্ধার করলেন ইউএনও

8

বরেন্দ্রে পানি সংকটে বাড়ছে ফসল উৎপাদন ব্যায়

9

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ জোরদারের আহ্বান প্রধা

10

দুধ থেকে চিজ তৈরি করে হবির সাফল্য

11

শিবগঞ্জে সারবোঝাই দুই ট্রলি আটক

12

নোয়াখালীতে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত

13

কুড়িগ্রামে পাটের বীজ উৎপাদন বাড়ছে

14

পঞ্চগড়ে ৭০ বস্তা সার জব্দ

15

কংক্রিটের নগরে সবুজের কারিগর রকিবুল আমিনের গল্প

16

খাঁচায় মাছ চাষে স্বাবলম্বী হচ্ছে চাষীরা

17

উদ্বোধনের পরেই বন্ধ বর্জ্য শোধনাগার

18

দেশে সারের সংকট নেই,পর্যাপ্ত মজুদ রয়েছে: কৃষি সচিব

19

সার ছোলা ও রাইস ব্র্যান তেল কিনবে সরকার

20