কৃষি সময়
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

খাল খননে কৃষককের দুর্ভোগ অবসান

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট উপজেলার ইচিমারারি খাল পুনর্খনন হওয়ায় এলাকার কৃষকদের দীর্ঘদিনে সমস্যার সমাধান হয়েছে। প্রায় ১০ দশমিক ৪ কিলোমিটার খালটি খনন হওয়ায় এলাকার বিপুল পরিমাণ কৃষি জমি চাষাবাদের আওতায় আসার পাশাপাশি জলাবদ্ধতার নিরসন হয়েছে। 

জানা যায়,র্দীঘদিন পলি জমে বড়াল ও মুসা খাঁ নদীর সংযোগকারী এই খালটি ভরাট হয়ে গেলে পানিপ্রবাহ প্রায় বন্ধ হয়ে যায়। সেচের পানির অভাবে এখানকার শত শত একর কৃষিজমিতে উৎপাদন কমে যায়। বর্ষায় জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হতো হাজারো মানুষকে। র্দীঘদিন খালটির এমন অবস্থায় এলাকার কৃষকরা ঠিকমতো চাষাবাদ করতে না পেরে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছিলেন। এতে তাদের মনে কষ্টের শেষ ছিলো না। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় ২০২৫-২৬ অর্থবছরে চারঘাট উপজেলার একমাত্র এই খাল পুনর্খননের জন্য প্রায় ২ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। উপজেলার ঝাউবোনা থেকে বড়াল নদ হয়ে নিমপাড়ার মুসা খাঁ নদী পর্যন্ত খালটি পুনর্খনন করা হয়েছে।
ফলে আবারও বড়াল ও মুসা খাঁ নদীর মধ্যে পানিপ্রবাহের দুয়ার উন্মুক্ত হয়েছে। দূর হচ্ছে সেচসংকট ও জলাবদ্ধতা। নতুন করে আশার আলো দেখছেন কয়েক হাজার প্রান্তিক কৃষক। ইতোমধ্যে কৃষকেরা খালের পানিতেই পাট জাগ দেওয়া শুরু করেছেন।

খাল পুনর্খননের পাশাপাশি দুই পাড় সংরক্ষণ, পাড়ঘেঁষা রাস্তা সংস্কার এবং দুই পাশে দুই হাজার গাছ রোপণ করা হয়েছে।

এই প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর বরাদ্দের অব্যবহৃত ২৫ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
ভাটপাড়া গ্রামের কৃষক ষক হানিফ আলী বলেন, ‘বর্ষা এলেই জলাবদ্ধতায় ফসল নষ্ট হতো। এখন সেই সমস্যা অনেকটাই কমবে। বড়াল ও মুসা খাঁ নদীর পানি বাড়লে আরও বেশি পানি চলাচল শুরু হবে, দেশীয় মাছও বাড়বে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘সরকারি অর্থ জনগণের আমানত। প্রয়োজনের অতিরিক্ত একটি টাকাও ব্যয়ের সুযোগ নেই। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা ও নিয়মিত তদারকি থাকলে নির্ধারিত বাজেটের মধ্যেই মানসম্মত কাজ সম্পন্ন করা সম্ভব। আমরা সেই নীতিতেই কাজ করেছি। কাজ শেষে যে অর্থ প্রয়োজন হয়নি, তা সরকারি কোষাগারেই ফেরত দেওয়া হয়েছে।’

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১৫ পরিবারকে গবাদি পশু বিতরণ

1

নদী দখলের মহোৎসবে

2

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

3

শস্যবিমায় যুক্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষক

4

রাজশাহীতে শব্দদূষণমাত্রা ভয়াবহ

5

খাদ্য মন্ত্রণালয় স্থায়ী কমিটি'র বৈঠক অনুষ্ঠিত

6

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

7

চড়ুইয়ের বাড়ি মহম্মদপুর

8

গারো পাহাড়ে লটকন চাষে নতুন সম্ভাবনা

9

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট

10

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: সংস্কৃতিম

11

দুই-এক দিনের ভিতরে সার সমস্যার ঠিক হয়ে যাবে- কৃষিমন্ত্রী

12

দখল-দূষণে ভরাট হচ্ছে ধলিয়া জলাশয়

13

নীলফামারীতে ২৫০ বিদেশি ফল চাষে নতুন সম্ভাবনা

14

মেঘনার স্রোতে ধসে যাচ্ছে ইলিশা ঘাট

15

মরুর খেজুর এবার পাবনায়

16

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় মৎস্য খাতে আঞ্চলিক সহযো

17

কাজিপুরে বাড়ছে লাভজনক কলার আবাদ

18

দেশের তিন পাটকল আবার চালু হচ্ছে

19

খানসামার ব্যস্ত সময় পার করছে আমন চাষিরা

20