কৃষি সময়
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংবিধান সংশোধন চাই, সংস্কার নয় : মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টারঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি। বিএনপি কখনো রাষ্ট্র সংস্কারের কথা বলেনি, বরং সংবিধান সংশোধনের পক্ষেই অবস্থান নিয়েছে। এ বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ রয়েছে বলে মনে করি না।

বিরোধী দল শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় অভিযোগ করে তিনি বলেন, জুলাইকে কারো হাতিয়ার হতে দেবে না বিএনপি।

শুক্রবার  সকালে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন।

তিনি বলেন, আজকে গোটা বিশ্বে তাকালে দেখতে পাই কোথাও শান্তি নেই। আমরা উদার গণতান্ত্রিক দেশ গড়ে তোলার স্বপ্ন দেখি। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবার মতো দেশ গড়তে কাজ করে যাচ্ছেন।

জুলাই সনদ নিয়ে মন্ত্রী বলেন, সনদে আমরা একসঙ্গে স্বাক্ষর করেছি। গণভোটের একটি অংশ আমাদের সঙ্গে আলোচনাই হয়নি। উচ্চ কক্ষের বিষয়ে আমরা কখনোই একমত হইনি। প্রত্যেকটা দল তাদের ম্যানুফেস্ট অনুযায়ী কাজ করবে এমনটি বলা হয়েছে। এখন সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে।

মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সংস্কার এ দেশে বিএনপি এনেছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান আমরা এই সংসদে পাস করেছি। এখন যারা বিরোধী দলে রয়েছেন, অনেকে মুখরোচক কথা বলে জনগণকে উত্তেজিত করার চেষ্টা চালাচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরিচ চাষে লাভবান হচ্ছে কৃষকরা

1

সুনামগঞ্জে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

2

সালথায় পাটকল স্থাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

3

খরচ ও ভর্তুকি কমাতে ন্যানো সারের দিকে ঝুঁকছে সরকার

4

পতিত জমিতে সবজি চাষে মতিনের সফলতা

5

অভয়নগরে খিরা-শসা যাচ্ছে সারা দেশে

6

কৃষিপণ্যে আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়াতে চায় সরকার-কৃষ

7

হাওরে গোখাদ্যের সংকটে খামারীরা

8

দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে

9

জিংকসমৃদ্ধ বিনাধান–২০ চাষে নতুন দিগন্ত উন্মোচন

10

চাহিদার ৪ গুণ বেশি শাক-সবজি উৎপাদন রংপুরে

11

দুম্বা ও ছাগল পালনে তিন ভাইয়ের সাফল্য

12

কৃষি খাতে স্থবিরতা

13

পোলট্রি খামারিরা খাবার-ওষুধের দামে দিশাহারা

14

বজ্রপাতে মারা গেলো দুজন

15

পাহাড়ে মাল্টা চাষাবাদে লাভবান হচ্ছে কৃষকরা

16

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

17

গ্রিসে স্ট্রবেরি খাতে বাংলাদেশিদের দাপট

18

নকল সার-কীটনাশক ব্যবসায়ীর কারাদণ্ড

19

হাওড়ে ফসল হানি রোধ করবে ব্রি ধান-১১৮

20